শেষ হলো বসতি মেলা

দর্শনার্থীদের চোখ রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলায়

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ এএম

শেষ হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত তিন দিনব্যাপী ‘বসতি মেলা ২০২৬’। গতকাল বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হয়েছে এ আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশ্ব বসতি দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। গত সোমবার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বসতি মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ কর্তৃক নির্মিত দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’। এই স্টলে প্রতিদিনই দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রূপায়ণ সিটির প্রিমিয়াম স্কাই ভিলা প্রকল্প সম্পর্কে দর্শনার্থীরা খোঁজখবর নেন এবং ফ্ল্যাট নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

স্কাই ভিলার আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তাব্যবস্থা, পরিকল্পিত পরিবেশ ও গেটেড কমিউনিটি জীবনধারা সম্পর্কে আগত দর্শনার্থীদের বিস্তারিত ব্রিফ করেন রূপায়ণের কর্মকর্তারা। মেলায় প্রকল্পটি নিয়ে গ্রাহকদের আগ্রহ এবং রূপায়ণ সিটি উত্তরার স্টলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেলায় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত