শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শনে বনমন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন করেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তিনি গাজীপুর সাফারি পার্কে আসেন। এ সময় পার্কের অব্যবস্থাপনা দূর করা, বিভিন্ন প্রাণী কেনা এবং পার্কের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। 

এর আগে মন্ত্রী সোয়া ১ টার দিকে পার্কের মসজিদে জুম্মার নামাজ শেষ করে বেলা দেড়টার দিকে পার্কে প্রবেশ করেন। এ সময় তাকে স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পার্কের পক্ষ থেকে ও বন বিভাগের ঊর্ধতন কতৃর্পক্ষ ফুলের তোরা দিয়ে তাকে বরণ করেন।

মন্ত্রী বলেন পার্ক থেকে লেমুর ভারতে পাচারের অভিযোগের তদন্ত চলছে। তবে কি করে লেমুর দেশে আসলো তাও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পার্কের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরে বলেন, জিরাফ কেনার প্রস্তুতি চলছে। আর পার্কে যেসব প্রাণী নেই, সেগুলো ফিরিয়ে আনা বা নতুন করে অন্তর্ভুক্ত করা সুর্নির্দিষ্ট পরিপল্পনা চলছর। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পার্কের ভেতরের যেসব সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোও সংস্কার করা হবে।

এর আগের একই দিনে বেলা সাড়ে ১২টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, জাতীয় উদ্যান প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য পরিবেশ রক্ষা। পাশাপাশি বন্য প্রাণীর সংরক্ষণ, তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষের বিনোদনের সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে সাংবাদিকদের জানান। 

বিকাল ৩টার দিকে সাফারি পার্কের কোর সাফারি এলাকায় নিরাপদ গাড়িতে চড়ে উন্মুক্ত প্রাণীগুলো ঘুরে দেখেন মন্ত্রী। পরে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এর পর বিকালে সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে সাফারি পার্ক ত্যাগ করেন। 

এ সময় মন্ত্রীর সাথে সাফারি পার্কে আসেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ইকবাল হোছাইন, বন সংরক্ষক (সিএফ) জহির আকনসহ বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা , শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান,শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি প্রমুখ।




সর্বশেষ সর্বাধিক পঠিত