সতীর্থের ‘মেজাজ খারাপ’ হওয়াটাও মিস করবেন মেসি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

লিওনেল মেসি ফুটবলকে বিদায় জানানোর ৭২ ঘণ্টাও পার হয়নি। তাকে এখন থেকেই নিশ্চয় মিস করছেন লাখো-কোটি ভক্ত। লম্বা সময় ধরেই করবেন। মেসি নিজেও তো মিস করবেন আর্জেন্টিনার জার্সিতে মাঠের নামার সব মুহূর্ত, গ্যালারি থেকে দর্শকদের মেসি!! মেসি!! সেই সব গর্জনসহ আরও অনেক কিছু। সেই সঙ্গে মেসি মিস করবেন তার এক সতীর্থের মেজাজ খারাপ হওয়ার বিষয়টাও!

এমন কিছু বলাটা তো চলে রসিকতার ছলেই। তবে মেসি এটি বলেছেন মনুমেন্তালের সেই বিদায়ী মুহূর্তে। অবশ্য তিনি বলেননি, এমন লিখেছেন, রিজার্ভ গোলরক্ষক হুয়ান মুসোকে উপহার দেওয়া জার্সিতে। ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ রাতে মাঠের রেকর্ড ও আবেগের পাশাপাশি সতীর্থদের সঙ্গে কাটানো মধুর খুনসুটিগুলোরও এক অপূর্ব স্মারক রেখে গেছেন এই মহাতারকা।

মুসো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করতেই মুহূর্তেই তা নজর কাড়ে ফুটবল বিশ্বে। বিশ্বজয়ী মহাতারকার কাছ থেকে পাওয়া বিদায়ী উপহার হিসেবে একটি স্মারক জার্সি প্রকাশ্যে আনেন তিনি। আর সেই জার্সির বুকে নিজ হাতে লেখা মেসির একটি খুনসুটিপূর্ণ ও রসাত্মক বার্তা ফুঁটিয়ে তোলে তাদের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক আর অনুশীলনের মাঠের ভেতরের অজস্র প্রাণবন্ত স্মৃতি।

মেসির সেই জার্সির ওপর স্বাক্ষরসহ মেসি লিখে দেন, ‘ভালোবাসাসহ হুয়ানের জন্য। তোমাকে গোল দেওয়া আর গোল খাওয়ার পর তোমার মেজাজ খারাপ হওয়াটা খুব মিস করব।’ 

অনুশীলন সেশনে কিংবা শ্যুটআউট প্র্যাকটিসে মেসির নিখুঁত ও মরণঘাতী শটগুলো আটকাতে না পেরে মুসোর রেগে যাওয়ার সেই পুরোনো দৃশ্যগুলোই যেন জীবন্ত হয়ে উঠেছে এই সংক্ষিপ্ত বার্তার প্রতিটি অক্ষরে। সতীর্থের এমন অমায়িক ও হাসিখুশি বার্তার জবাবে ভীষণ আবেগাপ্লুত হয়ে ৩২ বছর বয়সী আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক মুসো ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ।’ 

এই খুনসুটি ও বন্ধুত্বের গল্পটা কেবল অনুশীলনের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না, জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে দুবার মাঠে নেমেছেন তারা। ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবং পরবর্তীতে চলতি বছরে ২০২৬ সালের এপ্রিলে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের এক প্রীতি ম্যাচে এই মেসির সঙ্গে একসঙ্গে আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন মুসো। আলবিসেলেস্তেদের হয়ে ৪টি ম্যাচ খেলা এই গোলরক্ষক ২০২১ সালের ঐতিহাসিক কোপা আমেরিকা জয়ী স্কোয়াডেও ছিলেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত