শাপলা দোলে ঝিলের জলে
রুপালি মাছ জলের বুকে,
সাদা বক দাঁড়িয়ে বলে
কোথায় এমন দৃশ্য?
নতুন জীবন জেগে ওঠে
মাঠে মাঠে সবুজ হাসে,
লাল সবুজের দেশে যখন
প্রভাত করে স্পর্শ!
এমন স্বদেশ কোথায় পাবে?
লক্ষ প্রাণের বিনিময়ে
স্বাধীন হলো সবুজ জমি
বাংলাদেশ প্রিয় জন্মভূমি!
সবুজের মাঝে সূর্য লাল
সে তো রবে চিরকাল,
কৃষক বাজাবে বাঁশি সুখে
আমার প্রিয় বাংলাদেশে।