বকশীগঞ্জে বাস চাপায় বউ-শ্বাশুড়ি নিহত

সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম ও তার ছেলের বউ ফরিদা বেগম। সকাল ৬টায় বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। 

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাস চাপায় বউ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন-নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তুি পরিবহনের বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারী যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম ও তার ছেলের বউ ফরিদা বেগম। সকাল ৬টায় বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। 

এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করেছে স্থানীয়রা। বউ-শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করেন। বউ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিন উদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত