'রহস্য স্পিনার' আলিস এবার ওয়ানডে দলে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। তবে চোটের কারণে দলে রাখা হয়নি পেসার নাহিদ রানাকে।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচটি। একই ভেন্যুতে ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর, শারজাহতে।

ঘোষিত স্কোয়াডে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন একাধিক অলরাউন্ডার ও স্পিনার।

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর আসন্ন ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতিতে পেস বিভাগে ফিরেছেন হাসান মাহমুদ।

১৬ সদস্যের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের সূচি

১৭ অক্টোবর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর: আফগানিস্তান বনাম বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ

সর্বশেষ সর্বাধিক পঠিত