শিবালয়ে যমুনা নদীতে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা নিষিদ্ধ জাল আরিচা ঘাটের যমুনা নদীর পাড়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

শনিবার (১০ অক্টোবর) বিকালে শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা যমুনা নদীর তেওতা ও জাফরগঞ্জ অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নৌ পুলিশ, পাটুরিয়া থানা পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড সহযোগিতা করে।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় এ অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় এই সম্পদ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সর্বশেষ সর্বাধিক পঠিত