এভারেস্ট বিজয়ী ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা

চলতি বছরের ২৭ মে ভোর ৫টা ২৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন নিম্নি।

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম

দেশের তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট বিজয়ী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তিনি বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের ৩৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।

ঢাবি জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এই সংবর্ধনা দেন।

এসময় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।

চলতি বছরের ২৭ মে ভোর ৫টা ২৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন নিম্নি।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত