মা'ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকালে যমুনা নদীতে মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে কোস্ট গার্ড। এ সময় মানিকগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী জানান, মা'ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।