চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী রবিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও হৃদ্রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দৈনিক আজাদীতে দীর্ঘ দিন সিনিয়র সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সুলতান আহমেদ আশরাফীর নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল ৮.৩০ টায় দেবপাহাড় জামে মসজিদে এবং দুপুর ১টায় তার নিজ গ্রাম বাশখালীর সরল এলাকার নতুন মসজিদে অনুষ্ঠিত হবে।