আস্থা, নির্ভরতা ও মানসম্মত স্বাস্থ্যসেবার ১১ বছরের পথচলা উদযাপন করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। এর মধ্যে ছিল এপিক হেলথ কেয়ার চ্যাম্পিয়নস কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট, নারী কর্মীদের জন্য ইনডোর ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের পারস্পরিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির। তিনি বলেন, এ দীর্ঘ পথচলায় আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে মানুষের পাশে থাকার এ যাত্রা আরও বহুদূর এগিয়ে যাবে। আমাদের যেতে হবে বহুদূর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর টিএম হান্নান, ডিরেক্টর মো. জসিম উদ্দিন, ডিরেক্টর তানজিনা কবির, ডিরেক্টর ডা. আব্দুর রাজ্জাক খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা। বিজ্ঞপ্তি