সীমান্তবর্তী ও দুর্গম এলাকার পূজামণ্ডপগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা সেক্টরের ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৬৫টি বর্ডার আউটপোস্টের (বিওপি) পাশাপাশি ছয়টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ কাজে দায়িত্ব পালন করছেন বিজিবির আড়াই হাজার সদস্য।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিরাপত্তাব্যবস্থার এসব তথ্য জানান।
কর্নেল রকিবুল হাসান বলেন, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি থাকা পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে দ্রুত টহল দেওয়া এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পঞ্চগড়ে দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সারজিস