প্রশংসায় বিজয়-রাশমিকা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ এএম

দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার নতুন ছবি ‘রণবলী’ প্রশংসায় ভাসছে। ছবিতে বিজয়ের অভিনব রূপান্তরকে অনুপ্রেরণাদায়ক বলেছেন অভিনেতা নানি। একই সঙ্গে রাশমিকার অভিনয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। এক্সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন নানি। বিজয়ের পরিচিত পর্দার ব্যক্তিত্ব থেকে দুর্ধর্ষ যোদ্ধা রণবলীর চরিত্রে রূপ নেওয়ার বিষয়টি তার নজর কেড়েছে। চরিত্রটির জন্য বিজয়ের প্রস্তুতি ও পরিশ্রমের প্রশংসাও করেন তিনি। ছবিতে জয়াম্মার চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। তার অভিনয়কে স্বতঃস্ফূর্ত বলে উল্লেখ করেন নানি। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত