‘আমার সাইফকে আইন্না দাও’-পর্যটকের আহাজারি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনার এক নারীর কান্নার দৃশ্যর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে এক নারীকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায় ‘আমার সাইফকে আইন্না দাও।’

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী পর্যটক তার পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছেন।  

ভিডিওতে দেখা যায়, তিনি সাইফকে বারবার করে ডাকছেন এবং বলছেন আমার সাইফকে আইন্না দাও। তবে সাইফ তার সম্পর্কে কি, বেঁচে আছে কিনা তা জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।  

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ওই রিসোর্টে মোট ১৭ পর্যটক ছিলেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।

অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত