শেষ মুহূর্তে চোটে লিটন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

২০১৯ সালের পর এই প্রথম ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। ওয়ানডের ফরম্যাটের এই সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের মুখোমুখি লিটন দাসের দল। ম্যাচটি হচ্ছে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলা আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে টসে জিতেছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে তারা। 

এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটে পূর্ণ দায়িত্বের অধিনায়কত্ব শুরু করার ছিল লিটন দাসে। তবে টস করতে যখন মাঠে ঢুকলেন তাওহীদ হৃদয় তখন কিছুটা চমকে যাওয়ারই কথা। শেষ মুহূর্তে চোটে পড়েছেন লিটন, এতেই এই ম্যাচের অধিনায়ক হৃদয়। এদিকে অসুস্থতাজনিত কারণে একাদশে নেই সাবেক ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।

জ্বরের কারণে সবশেষ দুই দিনের অনুশীলনে ছিলেন না মিরাজ। এতে তার বিষয়টা কিছুটা অনুমেয় থাকলেও লিটনের বিষয়টা কিছুটা অবাক করে দেওয়ার মতোনই। 


বাংলাদেশ একাদশ

তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত