সোনারগাঁওয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু

ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ কারুমেলায় বিভিন্ন রকম পণ্য প্রসার নিয়ে ১৫ জন কারুশিল্পী অংশ নেন। প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকবে। চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আট দিনব্যাপী লালন কারুমেলা শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এ মেলার উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।  

ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ কারুমেলায় বিভিন্ন রকম পণ্য প্রসার নিয়ে ১৫ জন কারুশিল্পী অংশ নেন। প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকবে। চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

মেলায় ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল। দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মনিপুরী তাঁত শিল্প, কুমিল্লার খাদি শিল্প, একতারা শিল্প ও তাঁতবস্ত্র শিল্পসহ মোট ১৫জন কারুশিল্পী তাদের নিজস্ব তৈরি পণ্য সামগ্রী পাওয়া যাবে।

ফাউন্ডেশনে আগত দর্শনার্থীরা মেলায় কারুপণ্য তৈরি প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি এখান থেকে পছন্দের কারুপণ্য কিনে নেওয়ারও সুযোগ রয়েছে।

বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন, পুনরুজ্জীবন ও কারুশিল্পীদের উন্নয়ন কল্পে এ মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কতৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত