দুর্গাপূজার ট্রাফিক ব্যবস্থাপনায় ২০ ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ নিয়োগ

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের উল্লেখিত কর্মকর্তাগণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

দুর্গাপূজায় ঢাকা বিভাগে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষা এবং গণপরিবহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে ২০ জন সিনিয়র সহকারী সচিবকে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হিসেবে দায়িত্ব পালন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যাস্ত করেছে।

উক্ত ২০ কর্মকর্তা আগামী ১৯ অক্টোবর সকাল ৬ টা হতে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২ টা পর্যন্ত ০৭ (সাত) দিনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

শনিবার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।

সংযুক্তকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করতে বলা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের উল্লেখিত কর্মকর্তাগণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক সড়ক পরিবহন আইন, ২০১৮ সহ তফসিলে বর্ণিত অন্যান্য আইনসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত