নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক এশিয়ার ‘ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতা’বিষয়ক কর্মশালা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং আর্থিক বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ‘ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতা’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে ব্যাংক এশিয়া পিএলসি।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ার শাখায় আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং তাজকিরা আহমেদ এবং হেড অব পে-রোল ব্যাংকিং তৃষা তাকলিমসহ অন্য কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা এতে অংশ নেন। 

কর্মশালায় ব্যবসা ব্যবস্থাপনার মৌলিক বিষয়াবলি, আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন, নগদ অর্থপ্রবাহ ব্যবস্থাপনা, সঞ্চয়, ব্যাংকিং সেবা এবং অর্থায়ন সুবিধা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংক এশিয়া নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার সহজ করা, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অধিকতর অংশগ্রহণ উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। যার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং নারীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নিশ্চিত হচ্ছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত