কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও শোক ও উদ্বেগ প্রকাশ করছেন। শোকের পাশাপাশি অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন সময়ের দুই জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ। তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের পোস্টে উঠে এসেছে মর্মান্তিক এ ঘটনার বেদনা ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ।
ফেসবুক পোস্টে ইরফান সাজ্জাদ প্রশ্নের ছলে লিখেছেন, ‘মন চাইলো বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি! টাকা তো আসতেসেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নাম সর্বস্ব রিসোর্ট গুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’
ইরফানের বক্তব্যে অগ্নিনিরাপত্তার ঘাটতি নিয়ে ক্ষোভের পাশাপাশি সন্তানকে খুঁজতে থাকা এক মায়ের কষ্টের কথাও উঠে এসেছে। তার পোস্টে রিসোর্ট পরিচালনার ক্ষেত্রে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’
ফের সুনেরাহ-ইরফান সাজ্জাদ জুটি
প্রেম আমাকে কষ্ট দিয়েছে : তৌসিফ মাহবুব