সংরক্ষিত ৩২৩ মহিলা-২৩ উপ-নির্বাচন

১৯ অক্টোবর বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০২:০২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ‘৩২৩ মহিলা-২৩’ নম্বর সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। ১৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। যেসব দলীয় নারী প্রার্থী এই উপ-নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে ইতোমধ্যে মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।
​
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) উক্ত আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
​
সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব প্রার্থী ও দায়িত্বশীলদের যথাসময়ে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত