ওয়ালটন হাই-টেকের নগদ লভ্যাংশ বিতরণ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ এএম

২০২৫-২৬ হিসাব বছরে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ পরিশোধের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা বা এজিএমের একদিন পরেই বিনিয়োগকারীদের হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করেছে। গতকাল রবিবার কোম্পানিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতে ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। সভায় যোগদানকারী শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। ওই সভার একদিন পরেই বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ পরিশোধ করা হয়েছে।

কোম্পানি সচিব বলেন, ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষতা, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা ও পরিচালনগত গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি শক্তিশালী তারল্য অবস্থান বজায় থাকায় অতি স্বল্প সময়ে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ালটন।

সর্বশেষ সর্বাধিক পঠিত