বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম রেখেছেন ‘দেবী পাড়–কোন সিং’। দশেরা উপলক্ষে গত ২০ অক্টোবর সামাজিক মাধ্যমে পরিবারের একটি ছবি প্রকাশ করে মেয়ের নাম জানান তারা।
ছবিতে দীপিকা ও রণবীরের সঙ্গে দেখা যায় তাদের বড় মেয়ে দুয়াকেও। দীপিকার কোলে নবজাতক দেবী, আর বড় বোন দুয়া আদর করে চুমু দিচ্ছে ছোট বোনকে। ছবির ক্যাপশনে তারকা দম্পতি লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে দেবী পাড়ুকোন সিং।’
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। তবে সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক এই দম্পতি। নতুন সদস্যের নাম প্রকাশের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে পরিবারের বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন তারা। উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন দীপিকা ও রণবীর।