প্রস্তুতি ম্যাচে অনিক দেব

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা একঝাঁক ক্রিকেটার। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ক্যারিবীয়দের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ধারাবাহিক পারফরম্যান্স করা ব্যাটসম্যানদের পাশাপাশি সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররা। তাদের মধ্যে বিশেষভাবে নজর কাড়ছেন অনিক দেব বর্মণ।

আজ থেকে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে জায়গা পাওয়া মাহফিজুল ইসলাম রবিন দারুণ ছন্দে আছেন। এ ছাড়া আছেন ইফতেখার হোসেন, এসএম মেহেরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম ও ফাহাদ হোসেন।

তরুণ পেসার অনিকের অন্তর্ভুক্তিও বেশ চমকজাগানিয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই ক্রিকেটারের সামনে আন্তর্জাতিক মানের ব্যাটসম্যানদের বিপক্ষে নিজের সামর্থ্য তুলে ধরার সুযোগ। অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার হোসাইন ও সানও রয়েছেন দলে।

বিসিবি একাদশ : মাহফিজুল ইসলাম, জিশান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মণ, ফাহাদ হোসেন, হোসাইন ও সান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত