ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে বিসিবি একাদশের ব্যাটাররা। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও জিসান-কালামের ব্যাটে বিশাল সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিকরা। সেখানে জিসান আলম সেঞ্চুরি দুয়ারে এসে ফিরলেও হতাশা হতে হয়নি কালাম সিদ্দিকীকে। সেঞ্চুরি তুলে ফিরেছেন ১৩৫ রান করে।
প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৩৭১ রানে। কালাম আউট হবার পর দিনের বাকি সময়ে রিজওয়ান-শামীমরা। সেখানে রিজওয়ান ৫৯ রান করে ফিরলেও অপরাজিত আছেন ৩৫ রানে।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন মাহফিজুল ইসলাম রবিন। এনসিএলের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে দারুণ ময়মনসিংহের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকানো এই ডানহাতি ব্যাটার উইন্ডিজ বোলারদের সামনে নিজেকে মেলে ধরতে হলেন ব্যর্থ। তবে ইফতেখার হোসেনকে নিয়ে সেই চাপ সামলে নেন আরেক ওপেনার জিসান। গড়েন ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি।
সেখানে ইফতি ১৮ রান করে ফিরলেও জিসান এগোতে থাকেন ওয়ানডে মেজাজে। স্কোরবোর্ডে প্রায় দুই-তৃতীয়াংশ রান করছেন তিনিই। তবে দলীয় ১৪২ রানের মাথায় জশুয়া বিশপের বল ঠিকঠাক পড়তে না পারাও তা সোজা লাগে স্ট্যাম্পে, সেঞ্চুরি থেকে কেবল ১৪ রানের দূরত্বের হতাশা নিয়েই ফিরতে হয় জিসানকে। তার ১০০ বলে ৮৬ ইনিংস সাজানো ছিল ১১ চার ও ২ ছক্কায়।
দিনের বাকি সময়টাই চলছিল কালামের দাপট। ১৬৩ বলে নিজের সেঞ্চুরি তুলে নিয়ে এবার কিছুটা ওয়ানডে মেজাজেই খেলছেন তিনি। তাকে সঙ্গ দিয়ে অপরপ্রান্তে থিতু হতে থাকেন রিজওয়ান। পরে দলীয় ৩১৫ রানের মাথায় ফেরেন কালাম। কেভিল উইকহামের বলে বোল্ড হবার আগে ১৪৮ বলে করেন ১৩৫ রান, সেখান মারেন ২০টি চার ও ১টি ছক্কা। যদিও এই ম্যাচ স্বীকৃত কোনো ফরম্যাটের না, তবে এখন পর্যন্ত তার খেলা সব ফরম্যাট মিলিয়ে এটিই তার প্রথম সেঞ্চুরি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি খেলেছেন সর্বোচ্চ ৯২ রানের ইনিংস আর লিস্ট এ-তে ৭৮ রানের।
এরপর কালাম একপ্রান্ত আগলে রাখলে আরেকপ্রান্তে ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন শামীম। তবে দিনের একদিনের শেষে এসে ৮৯তম ওভারে কাভেম হজের জোড়া শিকার হয়ে ফেরেন রিজওয়ান ও মেহরব চৌধুরী। আর ৩০ বলে ৩৫ রানে অপরাজিত থেকে মাঠে ছাড়েন শামীম।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বিসিবি একাদশ*: ৩১৭/৭ (৯০ ওভার) (কালাম ১৩৫, জিসান ৮৬, রিজওয়ান ৫৯, শামীম ৩৫*; হজ ২/৩৫, বিশপ ২/৮৭)