সারাক্ষণ ক্ষুধা পেলে কী করবেন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম

ক্ষুধা নেই তারপরও সারাক্ষণ মাথায় খাওয়ার কথাই ঘুরছে আর মুখ চলছে। একে বলে ‘ফুড নয়েজ’। এটা এমন এক মানসিক অবস্থা, যেখানে সারাক্ষণ মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছে হয়। পেট ভর্তি থাকলেও মুখ চলতে থাকে। যদিও ‘ফুড নয়েজ’ আপনার খিদে পেয়েছে নাকি পায়নি, তার ওপর নির্ভর করে না। বরং আপনার মস্তিষ্ক ক্রমাগত খাবার নিয়ে ভাবতে পারে।

কেন এ রকম হয়

          অত্যধিক মানসিক চাপ, একাকিত্ব বা মন খারাপ হলে কমফোর্ট ফুড বা ক্যালোরি যুক্ত খাবার খাওয়ার আকাক্সক্ষা বেড়ে যায়। ওই সময়ে শরীরে যে স্ট্রেস হরমোন নির্গত হয়, মিষ্টি বা মুখরোচক খাবারের প্রতি ক্রেভিং বাড়িয়ে দেয়। সুস্বাদু খাবার খেলে তৃপ্তির অনুভূতি মেলে।

          লোভনীয় খাবার দেখলে, নাকে সুস্বাদু খাবারের গন্ধ ভেসে এলে, মস্তিষ্কের ‘জবধিৎফ ঝুংঃবস’ সক্রিয় হয়ে ওঠে। এই ইন্দ্রিয়ভিত্তিক অনুভূতির জেরে খাবার খাওয়ার ইচ্ছে জাগে। খিদে না পেলেও তখন খাবার খাওয়ার ইচ্ছে তৈরি হয়।

          সময়মতো খাবার না খেলে, খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না থাকলে শরীরে পুষ্টি ও শক্তির ঘাটতি দেখা দেয়। আর ঠিক এই কারণেও অনেক সময়ে খাবারের চিন্তা মাথায় ঘোরে আর ওই সময়ে বারবার মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা বাড়ে।

          রাতে ঠিকমতো ঘুম হয় না। বারবার ঘুম ভেঙে যায় অথবা রাতে চোখের পাতায় ঘুম ধরতে দেরি হয়। অনিদ্রার সমস্যা খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর জেরে পেট ভর্তি হওয়া সত্ত্বেও মস্তিষ্ক সারাক্ষণ সুস্বাদু খাবারের কথা ভাবতে থাকে।

কী করবেন

প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। সুষম খাবারের ওপর জোর দিন। সঠিক সময়ে খাবার খান। ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, কিছুই বাদ দেওয়া চলবে না। হাতের কাছে স্বাস্থ্যকর খাবার রাখুন। মুখরোচক খাবার কিনবেন না। ঘুমের সঙ্গে আপস করবেন না। পাশাপাশি মন খারাপ হলে এমন কিছু খান, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপযোগী। কোন সময়ে মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছে, তা বোঝার চেষ্টা করুন। সেই সময়ে অন্য কাজে মন দিন বা স্বাস্থ্যকর স্ন্যাকস খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত