দেশীয় শোবিজর পরিচিত মুখ মডেল, অভিনেত্রী ও উপস্থাপক তুলনা আল হারুন আর নেই। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তুলনার পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা আল হারুন। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। বেশ কয়েক বছর আগে তার অস্ত্রোপচারও হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাক হয় তার। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক মৃত্যু
মারা গেলেন মডেল, অভিনেত্রী মৌ’য়ের মা