প্রথম প্লে-ব্যাকে আলোচনায় শিল্পী মেহেদী সরকার 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

দেশে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘চিরকুট’ চলচ্চিত্রটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে ব্যতিক্রমী গল্পের কারণে  আলোচনায় এসেছেন চলচ্চিত্রের সংশ্লিষ্টরা। চলতি সপ্তাহে দেশের বেশ কয়েকটি হলে চলছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মিম জুটি। চলচ্চিত্রের ‘রঙ্গিলা আসমান’ গানটি রয়েছে আলোচনার শীর্ষে। গানটি গেয়েছেন উদীয়মান কন্ঠশিল্পী মেহেদী সরকার। আরও আছেন রাকিবা ঐশী। 

মেহেদি সরকারের এই গানটি গানটি প্রকাশের পর থেকেই শ্রোতামহলসহ  সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় রয়েছে।  মুনতসির আকিবের পরিচালনায় উক্ত চলচ্চিত্রের গানটি লিখেছেন  কিঙ্কর আহসান। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মেহেদী সরকার নিজেই। গানের  কোরাস দিয়েছেন নাহিয়া কলি, এলিন উল্কা, হাবিবুর রহমান, রিয়াজ উদ্দিন শাহেদ ও তূর্য নন্দী। 

মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং সাউন্ড ডিজাইনে ছিলেন জেএইচ মুন্না। গানটিতে বাঁশি বাজিয়েছেন জুয়েল চন্দ্র সাহা এবং দোতারা বাজিয়েছেন মেহেদী সরকার। 

গানটি প্রসঙ্গে মেহেদী সরকার বলেন, ছোটবেলা থেকেই আমার  স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হবো। সেই স্বপ্ন পথে প্রতিনিয়ত হাঁটছি।  আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যান্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।

শিল্পী মেহেদী সরকার আরও বলেন,আমার এই সঙ্গীতের পথচলা এতটা সহজ ছিল না,আমার পেছনে ছিলেন আমার বেশ কয়েকজন সংগীত গুরু,তাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার প্রথম সংগীতের হাতেখড়ি কনক রায় গুরুজী এবং ওস্তাদ আলী এফএম রেজয়ান,তমাল কান্তি লাহিড়ি এবং আমার প্রিয় জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষকবৃন্দের প্রতি আমি অকৃত্তিম কৃতজ্ঞতা প্রকাশ করছি । সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য মেহেদী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন শেষে বর্তমানে সংগীতে স্নাতকোত্তর এ পড়ছেন,এছাড়া তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন। পাশাপাশি নিজের স্টুডিওতে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত