বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে শিক্ষা, একাডেমিক যোগাযোগ ও প্রতিভা বিকাশে সহযোগিতা জোরদারের প্রত্যাশা নিয়ে চীনের ইউনান প্রদেশে পৌঁছেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুল খালেক।
তিনি ইউনান প্রদেশের কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান কুনমিংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল এবং ইউনান প্রদেশের পররাষ্ট্রবিষয়ক বিভাগের কর্মকর্তারা।
এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে শিক্ষা খাতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে আরও ফলপ্রসূ সহযোগিতার পথ সুগম করার প্রত্যাশা করা হচ্ছে।