নামাজে বাংলায় দোয়া করা যাবে কি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

নামাজের ভেতরে দোয়া করার ক্ষেত্রে ভাষা ও দোয়ার বিষয়বস্তু সম্পর্কে ইসলামি শরিয়তের নির্দিষ্ট বিধান রয়েছে। এ কারণে নামাজে ইচ্ছামতো যেকোনো ভাষায় দোয়া করার সুযোগ নেই। 

ইবাদতের অনেক বিষয় নির্ধারিত পদ্ধতিতে আদায় করতে হয়। নামাজ, আজান ও ইকামতের মতো আমল আরবি ভাষায় আদায় করতে হয়। তাই নামাজের মধ্যে দোয়া করার ক্ষেত্রেও আরবি ভাষা ব্যবহার করতে হবে। বাংলা বা অন্য কোনো ভাষায় দোয়া করলে নামাজ ভেঙে যাবে।

নামাজে দোয়া করার উত্তম পদ্ধতি হলো কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো শেখা এবং সেগুলো পাঠ করা। বিশেষ করে সেজদায় দোয়া করার ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়াগুলো পড়া উচিত। নফল নামাজে সেজদার সময় আখেরাতের কল্যাণ কামনা করে দোয়া করা যায়।

যেমন আল্লাহর কাছে জান্নাত লাভের প্রার্থনা করা। তবে দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য নির্দিষ্ট কোনো কিছু চেয়ে দোয়া করা এবং কোরআন-সুন্নাহর দোয়ার বাইরে অন্য শব্দ ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকতে হবে।

সূত্র: আদদুররুল মুখতার ২/২৩৩-২৩৪, হিন্দিয়া ২/৩, বাহরুর রায়েক ১/৫৭৬।

সর্বশেষ সর্বাধিক পঠিত