রাজধানীতে মিছিলের চেষ্টা

আ.লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলের পরিকল্পনার সময় গ্রেপ্তার ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন, ঢাকা মহানগর (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তফা সরদার, মো. রাশেদ, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব, সেলিম মিঞা, আব্দুস সামাদ রনি, মমিন হাওলাদার, মো. জিহাদ, রসুলপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মহিউদ্দিন, যুবলীগ কর্মী মো. রাহাদ, রাতুল, মো. মারুফ, মো. রায়হান, সানি এবং নাজমুল হাসান হৃদয়। এর আগে গত শনিবার এ ১৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে, গতকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিল আদালত। ওই দিন (শনিবার) মামলায় আটক চার কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত