'চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন'—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার উৎরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও উতরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ২০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী মাস জুড়ে ৫০০ গাছ রোপনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিল ফারুকী।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আ. হাই আকন, শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন টিপু,উতরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন মিয়া, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।