ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
নিহত আব্দুর রহমানের ছেলে শহীদুল ইসলাম জানান, বুধবার দুপুরে তিনি ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পরিবারের সদস্যরা।