উখিয়া-টেকনাফ সীমান্তে দেড় লাখের বেশি ইয়াবা উদ্ধার, আটক ১ 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে পালংখালী থেকে মালিকবিহীন দেড় লাখ এবং হ্নীলা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল  ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে উখিয়ার পালংখালী বিওপির টহল দল গুইজ্জা খালের মিজানের ঘের এলাকায় মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা পোটলা ফেলে পালিয়ে যান। পরে পোটলা তল্লাশি করে ১৫টি কার্টনে থাকা দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে হ্নীলা বিওপির টহল দল কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মো. শরীফ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক শরীফ টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত