প্রেমে আঘাত পেয়ে ইয়াবা তৈরির কারখানা, অবশেষে গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার  করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করা হয়।

গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পির টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার তাইজুল ইসলামের ছেলে।

বাপ্পির দাবি করেন, বছর কয়েক আগে প্রবাস থেকে দেশে ফিরেন তিনি। এরপর একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরীর কারখানা ও কেমিক্যাল মজুদ থাকার কথা জানতে পারি। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

ওসি জানান, সে ইয়াবা তৈরীর জন্য যা যা প্রয়োজন সকল উপাদান মজুদ রেখেছে। একটি ল্যাব, একটি গোপন কক্ষ রয়েছে। সেখানে যাওয়ার মত কোন পথ নেই, একদম ভেতরে স্থাপন করা হয়েছিল ইয়াবা তৈরীর কারখানাটি। প্রাথমিকভাবে স্বীকার করেছে সে ইয়াবা তৈরীর জন্য এসব রাসায়নিক জড়ো করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি- টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান বলেন, অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে ট্রেনিং ও পড়াশোনা করেছে। ইয়াবা তৈরির সকল ধরনের মালামাল চট্টগ্রাম, কুমিল্লা এলাকা হতে সংগ্রহ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত