চট্টগ্রাম বিমানবন্দর পরিদর্শনে এসেছে আইসিএও-এর অডিট টিম

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) চার সদস্য বিশিষ্ট অডিট টিম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছেন। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬১৫ ফ্লাইটে তারা অবতরণ করে।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) এই টিমে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, আজ ১ নভেম্বর (রবিবার) থেকে আগামী ৪ নভেম্বর (বুধবার) পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিএও-এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো এই নিরাপত্তা অডিটের কার্যক্রম চলবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত