খুলনায় নদী থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর)  উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর এলাকা) একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার আলামিন।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা ১টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেলা ২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, নদী থেকে সোহাগ এবং আলামিন নামের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোহাগের বাড়ি বরিশাল। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানির সক্রিয় সদস্য। তার নামে একাধিক অভিযোগ আছে। অপরদিকে আলামিনের বিষয়ে খোঁজখবর এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, এই দুজনের হত্যাকাণ্ডের সাথে কে বা কারা  জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত