মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার লক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে।
নবগঠিত এই সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি এবং পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
ককাসের কার্যপরিধি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন ফাহিমা নাসরিন, এমপি।
ককাসে অন্তর্ভুক্ত সংসদ-সদস্যরা হলেন-মোসাম্মৎ তাহসিনা রুশদীর এমপি, হুমাম কাদের চৌধুরী, এমপি; সাঈদ আল নোমান, এমপি; মীর আহমদ বিন কাসেম, এমপি; মুহাম্মদ নাজিবুর রহমান, এমপি; মো. আবুল হাসনাত, এমপি; জহরাত আদিব চৌধুরী, এমপি; সানজিদা ইসলাম এমপি এবং আন্না মিনজ, এমপি।
উল্লেখ্য, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় আরও জোরদার করতে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়।