বক্স অফিসের শীর্ষস্থান নিয়ে লড়াই

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষস্থান দখল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘ইউ ক্যান সি এভরিথিং’ ও ‘ক্লেফেস’ সিনেমার মধ্যে। হ্যালোইন সপ্তাহান্তে নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় সামগ্রিকভাবে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি কম থাকলেও আলোচনায় রয়েছে ছবি দুটি।

প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী, সপ্তাহান্তে ‘ইউ ক্যান সি এভরিথিং’ আয় করেছে ১০ দশমিক ৬ মিলিয়ন ডলার। অন্যদিকে ডিসির কমিক চরিত্র অবলম্বনে নির্মিত ‘ক্লেফেস’ আয় করেছে ১০ দশমিক ৪ মিলিয়ন ডলার। ফলে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে তথ্যচিত্রটি। চূড়ান্ত হিসাব প্রকাশের পর অবস্থান নিশ্চিত হবে।

তৃতীয় সপ্তাহে মুক্তি চললেও ৩ হাজার ২৪২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ‘ইউ ক্যান সি এভরিথিং’। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে ৩ হাজার ৪৭৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘ক্লেফেস’। উত্তর আমেরিকায় ছবিটির মোট আয় ৪৪ দশমিক ১ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ৮৩ মিলিয়ন ডলার।

প্রায় ৪৪ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ‘ক্লেফেস’ ডিসির জন্য আশাব্যঞ্জক ব্যবসা করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত