ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই মামলায় পরীমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন। এর পরদিনই, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি সশরীরে আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল। পরীমনি অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। তবে বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন জানালে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনবৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সাথে নিয়ে পরীমনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান এবং আইনি প্রক্রিয়া শেষে জামিন লাভ করেন।
২০২২ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবের ঘটনার জের ধরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলাটিতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল
আদালতে পরীমনি