নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম

নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আফসার শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যাকা-ের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে। নিহত আফসার শেখ পেশায় একজন কৃষক ও ভ্যান চালক ছিলেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, আফসার শেখের ছেলে খায়রুল শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাগ্বিত-ায় জড়াতেন।

গতকাল দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন খায়রুল। বাগ্বিতন্ডার একপর্যায়ে ছেলে দা দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কোপাতে থাকেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর খায়রুল পালিয়ে যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত