যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সৃষ্টিকর্তার শাস্তি হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের শীর্ষস্থানীয় এক ধর্মীয় নেতা। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিলের জুমার নামাজের ইমাম হাসান আমেলি। খবর ইরান ইন্টারন্যশনাল।
নির্বাচনের ফলাফলকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে তুলে ধরেন তিনি। একই সঙ্গে যুদ্ধের কারণে ট্রাম্প ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলেও মন্তব্য করেন আমেলি।
খুতবায় হাসান আমেলি বলেন, ‘আমরা ট্রাম্পের মৃত্যু কামনা করেছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা তাকে মৃত্যুর চেয়েও খারাপ কিছু দিয়েছেন।’ তিনি আরও বলেন, রাজনৈতিক পরাজয়ের চাপের কারণে ট্রাম্প এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
ইরানের এই ধর্মীয় নেতা দাবি করেন, ট্রাম্পের পরাজয়ে গোটা বিশ্ব আনন্দ উদ্যাপন করেছে। তাঁর ভাষায়, এই অপমান মৃত্যুর চেয়েও ভয়াবহ এবং পারমাণবিক বোমার চেয়েও বেশি ধ্বংসাত্মক।