জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত বেড়ে ৪

জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা, মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন। 

শনিবার (৭ নভেম্বর)  সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শিমুলতলী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পেছন থেকে প্রথমে চাপা দেয় একটি দ্রুতগামী ট্রাক। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশাযাত্রী মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারাও মারা যান।
 
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং অটোরিকশার চালকও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামালপুরে শওকত হাসান লিখনের মৃত্যু হয়।  

জানা যায়, মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের বরকত আলী ভূঁইয়ার ছেলে নিহত শওকত হাসান লিখন (৪৫)

সর্বশেষ সর্বাধিক পঠিত