ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করেছে এবং এ সময়ে বিভিন্ন অভিযোগে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন রবিবার (৮ নভেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিস্তারিত তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, তেজগাঁওয়ে ৯৪ জন, মিরপুরে ১৬৬ জন, গুলশানে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন। 

অভিযানে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত