ফ্রান্সে নতুন বিক্ষোভের ডাক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম

ফ্রান্সের শ্রমিক ইউনিয়ন ও শিক্ষার্থী সংগঠনগুলো আবারও বিক্ষোভের ডাক দিয়েছে। পাশাপাশি কর্র্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে পৃথক সমাবেশের ডাক দিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। আলজাজিরা জানিয়েছে,  জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত শনিবারের এসব কর্মসূচিতে ১ লাখ ৪০ হাজার মানুষ যোগ দেন। কয়েক সপ্তাহ তরুণদের নেতৃত্বে চলা অস্থিরতা এবং দেশজুড়ে ধর্মঘটের ধারাবাহিকতায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো প্যারিসের কেন্দ্রস্থলে একটি অনুমোদিত পদযাত্রা করে। এর উদ্দেশ্য ‘জীবনযাত্রার উচ্চব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং তরুণদের প্রতি সমর্থন জানানো’। তবে ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা এর পরিবর্তে পার্লামেন্টের নিম্নকক্ষ ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি প্লাস দ্য লা কনকর্ড চত্বরে পৃথক সমাবেশ করেন। যদিও ওই এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করেছে কর্র্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো দাঙ্গাকারী বা লুটপাটকারী থাকলে তাদের মোকাবিলায় আমরা প্রস্তুত থাকব।’  ফ্রান্সের মধ্যপন্থি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর চলতি মেয়াদ শেষের পথে। নতুন নির্বাচনে আগে এসব বিক্ষোভ ক্ষমতাসীনদের ওপর চাপ সৃষ্টি করেছে। জনমত জরিপে বর্তমানে কট্টর ডানপন্থিরা এগিয়ে রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত