বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

সিলেট টেস্টে ৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।  গতকাল চতুর্থ দিনের খেলা শেষেই কাভেম হজের সেঞ্চুরি আর উইকহ্যামদের দৃঢ়তায় ৩১৫ রানের লিড পেয়েছিল সফরকারীরা। আজ পঞ্চম ও টেস্টের শেষ দিনে আর ১০ ওভার খেলে ৫৩ রান যোগ করে তারা। ৬ উইকেটে ৩৯৮ রানে তুলে ঘোষণা করে ইনিংস। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াল ৩৬৯ রানের।

বিস্তারিত আসছে...

সর্বশেষ সর্বাধিক পঠিত