দেশের সংস্কার, মানুষের মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানিয়ে এবার বিতর্কিত সংসদ সদস্যদের নিয়েও মন্তব্য করেছেন কথিত মডেল মেঘনা আলম। এবার নিজের ফেসবুক পোস্টে দুই সংসদ সদস্য আমির হামজা ও গাজী নজরুল ইসলামের মতো নারী কেলেঙ্কারিতে জড়ানো বিতর্কিত নেতাদের নিয়ে কথা বলেছেন।
অনেকটা ব্যাঙ্গাত্মক ভঙিতে তিনি লিখেছেন, ‘মেঘনা আলম এমপি হলে যোগ্যতা কম পড়বে, তাই মানুষ আমির হামজা, গাজী নজরুলদের এমপি বানিয়েছে। আমি তো ভালা না, ভালা লইয়াই থাকো।’
এরপর আরেক পোস্টে ধর্মের নামে ব্যবসা এবং রাজনীতির নামে ভণ্ডামির সমালোচনা করেন তিনি। সেখানে কিছু ব্যক্তির বক্তব্য ও আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। যদিও কারও নাম উল্লেখ করেননি মেঘনা।
দেশের সংস্কার নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি লেখেন, ‘এই দেশের সংস্কার করতে চাই, পারব কি না জানি না। তবে চেষ্টা করতে চাই। কারণ এমন একটা দেশ চাই, যেখানে ধর্মের নামে ব্যবসা নয়, রাজনীতির নামে ভণ্ডামি নয়; মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও মানবিকতাই হবে সবচেয়ে বড় পরিচয়।’
ফের ‘ভার্জিন’ বিতর্কে মেঘনা আলম
আ. লীগের নেতা-কর্মীদের নিয়ে যা বললেন মেঘনা আলম
মির্জা আব্বাসের কিছু হলে দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম