কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে বাসার সামনে ছাত্রী ছুরিকাহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলকায় প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাং সদস্যের উপর্যুপরি ছুরিকাঘাতে ১০শ্রেনীর ছাত্রী রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইকবাল হাসান বলেন, রবিবার দুপুরে জাকিয়া সুলতানা মমো(১০) নামে এক স্কুল ছাত্রী শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম জরুরী বিভাগে আসেন। 

কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসাসহ শল্য চিকিৎসা সম্পন্ন করেছেন। ওই রোগীর প্রচুর রক্তক্ষন হয়েছে, চিকিৎসাধীন ওই রোগী এখনও চিকিৎসকদের নিবির পর্যবেক্ষনে রয়েছে। মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিসক জানিয়েছেন আপাতত রোগী ঝুঁকিমুক্ত।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, রবিবার দুপুর ১টায় কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী স্কুলে টেষ্ট পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজ বাসার গেটের সামনে অপেক্ষারত অবস্থায় স্থানীয় ইমন নামে স্থানীয় এক বখাটের ছুরিকাঘাতের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

ওই ছাত্রীর বাবা থানাপাড়া একালাকার ভাড়াটে বাসায় পরিবার নিয়ে বসবাসরত জাকারিয়া হোসেনের অভিযোগ, বখাটে যুবক ইমন বেশকিছু দিন ধরে মেয়েকে স্কুলে যাতায়াতের পথে পথরোধ করে উত্ত্যেক্ত করতো। কে জানতো যে শেষ পর্যন্ত আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে এভাবে নৃসংশ হামলা করবে। বর্তমান যে পরিস্থিতি চলছে, আমরা যারা মেয়ের অভিভাবক, তাদের মার খেয়েও তা মুখ বুজে হজম করতে হচ্ছে। আমি এই হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই’।

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, ‘জাকিয়া সুলতানা মমো ওদের ব্যাচের সেরা দশের মধ্যে একজন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে দারুন মেধাবী। মমোর ব্যবহার আচরনের মধ্যে কখনওই কোন অভদ্রতা ছিলো না। অত্যন্ত শৃংখলিত ছাত্রী হিসেবে স্কুলে পরিচিত। বিষয়টি স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি। এমন অনাকাঙ্খিত পরিস্থিতি আমাদের সবাইকে চরম শংকার মুখে ফেলে দিয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ‘বাসার সামনে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ ইতোমধ্যেই স্থানীয় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহ জনক হামলাকারীকেও সনাক্ত করা হয়েছে। হামলাকারী ওই কিশোর ইমনকে গ্রেফতারে আইন শৃংখলা বাহিনীর সব কয়টি ইউনিট অভিযান চালাচ্ছে। খুব শীঘ্রই হামলাকারী কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত