সরকারি বটিয়াঘাটা কলেজে গেটে তালা ঝুলিয়ে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

খুলনার সরকারি বটিয়াঘাটা মহাবিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ বটিয়াঘাটা থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ এনে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।

কলেজের নাইটগার্ড সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত্রে একদল দূর্বৃত্ত কলেজ গেটে তালা ঝুলিয়ে পেট্রোল লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানিয়েছেন, কে বা কারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, এ বছর কলেজের এইচএসসি পরীক্ষার পাশের হার ১৭ শতাংশ, পাশের হার কম হয় হওয়ার কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কলেজে নিয়মিত না আসা স্টুডেন্টদে  পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। এছাড় সম্প্রতি আইডি কার্ড এবং ইউনিফর্ম ছাড়া কলেজে আসা নিষেধ করা হয়েছে। এই ঘোষণার জন্য এই ঘটনা ঘটতে পারে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরো বলেন, কলেজে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কয়েকটি মামলা চলমান আছে। এই বিষয় নিয়ে একটি পক্ষ   কলেজকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেয়। এই ঘটনা থেকে এই নাশকতা হতে পারে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠাই। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত