দক্ষিণ আফিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার ডেল বেনকেনস্টাইন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, শুধুমাত্র লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের প্রোটিয়া সিরিজে এই দায়িত্বে থাকবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সাবেক মিডল অর্ডার ব্যাটার বেনকেনস্টাইন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩টি ওয়ানডে খেলেছেন। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি জয়ী দক্ষিণ আফ্রিকা দলেরও সদস্য ছিলেন তিনি।

ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে যুক্ত হন বেনকেনস্টাইন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। ২০১৯ বিশ্বকাপেও দলটির কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি।

এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ার, গ্লুচেস্টারশায়ার ও ল্যাঙ্কাশায়ারের প্রধান কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে ডারহামের ব্যাটিং পরামর্শক এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই দক্ষিণ আফ্রিকান।

সর্বশেষ সর্বাধিক পঠিত