সৈয়দ তানভির হুসাইনকে নতুন চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। গত ১ নভেম্বর তিনি এ পদে যোগ দেন।
পেশাগত জীবনে দীর্ঘ তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে দুই দশকের বেশি সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ তানভির হুসাইন প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবর্তন, কর্মী ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, ব্যবসার প্রবৃদ্ধি এবং কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে কাজ করেছেন।
টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা, উৎপাদনসহ বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এসব খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, পরিবর্তন আনা এবং কর্মীদের দক্ষতা ও কাজের মানকে গুরুত্ব দেয় এমন কর্মসংস্কৃতি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
বাংলালিংকে যোগ দেওয়ার আগে আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজ্যুমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে দায়িত্ব পালন করেন তানভির। এর আগে এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক কৌশল, প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করেছেন।
তানভিরের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল গ্রামীণফোনে। সেখানে পাঁচ বছরের বেশি সময় চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের পিপল স্ট্র্যাটেজি প্রণয়ন, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া এয়ারটেল বাংলাদেশে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, সিটি ব্যাংক এনএ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। বিএটিবিতে ম্যানুফ্যাকচারিং এইচআর বিভাগের নেতৃত্বে ছিলেন তিনি।